শিরোনাম
◈ শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী কে, কী তার পরিচয়? ◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা ◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে ১৫ হাজারেরও বেশি অভিবাসী আটক

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ১৫ হাজার ৩৯৯ জন আটক হয়েছেন। রবিবার (৭ নভেম্বর) সৌদি গেজেট জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর ওই অভিযান চালানো হয়। আটক অভিবাসীদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটকদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কি না সে বিষয়ে জানা যায়নি। কালের কণ্ঠ, এনটিভি

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আটক অভিবাসীদের মধ্যে সাত হাজার ২৯২ জনের বিরুদ্ধে আবাসন নীতিমালা ভাঙার অভিযোগ আছে। সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ভেঙেছেন ছয় হাজার ৩৭৩। শ্রম আইন লঙ্ঘন করেছেন এক হাজার ৭৩৪ জন। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নীতিমালা লঙ্ঘনকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগে ১৭ জন সৌদি নাগরিককেও আটক করেছে।

জানা গেছে, বর্তমানে সৌদি আরবে আবাসন নীতিমালা ভাঙার জন্য নজরদারিতে আছে ৮৮ হাজার ২৯ জন। তাদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে বলা হয়েছে। ১০ হাজার ১৭ জন অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি সরকার অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও আবাসান নীতিমালা লঙ্ঘনকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া সৌদি নাগরিকদের ব্যাপারেও কঠোর হয়েছে। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

  • সর্বশেষ