শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণার্থী ক্যাম্পে বন্দুকসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

আয়াছ রনি, কক্সবাজার প্রতিনিধি: [২] কক্সবাজার টেকনাফের নয়াপাড়া রেজিঃ ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দেশীয় লম্বা বন্দুকসহ সন্ত্রাসী খালেক গ্রুপের দুই ডাকাতকে আটক এবং গত ৪ দিন ধরে অপহরণের শিকার হওয়া রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছেন।

[৩] সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে নয়াপাড়া ক্যাম্পের ১৬ এপিবিএন এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে একটি দল আই ব্লকে ডাকাত খালেক গ্রুপের ৭-৮ জনের একটি দল ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়।

[৪] এ সময় ১টি একনলা বন্দুক ও ২টি স্টিলের চাকুসহ পশ্চিম লেদার কাদের হোছন প্রকাশ বেলা কাদেরের ছেলে সন্ত্রাসী মো. নুর এবং মালেয়শিয়া প্রবাসী রোহিঙ্গা রফিকের ছেলে মো. জোবায়েরকে আটক করে। দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

[৫] অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা রোহিঙ্গা যুবক অপহরণের খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে দুবৃর্ত্তদের হাতে অপহৃত ই-ব্লকের ৯৪৩নং শেডের ৪-৫নং রোমের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আব্দুল নবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এরপর তাকে সংশ্লিষ্ট মাঝির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

[৬] উল্লেখ্য, তাকে গত ৩০ অক্টোবর দুবৃর্ত্তরা অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

[৭] এ ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, অস্ত্র ও চাকুসহ আটক ডাকাত খালেক গ্রুপের সদস্যদের সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করে অপহৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়