শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৬ দিন পর জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে বোম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিন দেন। জেরা দীর্ঘ সময় ধরে চলার কারণে গতকালও আদালত আরিয়ানের জামিনের রায় শোনাতে পারেননি। তাই গতকাল আরিয়ানের মাদক-কাণ্ড মামলার শুনানির স্থগিত রেখেছিলেন বোম্বে হাইকোর্ট। আজ বিকেলে জামিনের রায় শোনান আদালত। ডিবিসি টিভি

[৩] বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির আইনজীবী বলেন, এই মাদক মামলার তদন্ত চলছে। তাই আরিয়ান জেলের বাইরে বের হলে সাক্ষ্য-প্রমাণ লোপাট হতে পারে। এনসিবির পক্ষ থেকে দাবি করা হয়, ইতোমধ্যে পূজা দদলানি (শাহরুখ খানের ব্যবস্থাপক) এই মামলার সাক্ষীদের সঙ্গে দেখা করে তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন। প্রথম আলো

[৪] ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে। এর পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।

[৫] এনসিবির দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচারকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই চ্যাটে তারা মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সর্বশেষ মঙ্গলবার সকালে বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন আরিয়ানের আইনজীবী। বিচারপতি আজ শুনানির অনুমোদন দেননি। আনন্দ বাজার

  • সর্বশেষ