শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বর নিয়ে হেফাজতের আমির মহিব্বুল্লাহ হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) রাতে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদরীস বলেন, দুই দিন আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জ্বর নিয়ে ফটিকছড়ির সেবা ক্লিনিকে ভর্তি হয়েছেন। বর্তমানে তা শরীরের অবস্থা আগের চেয়ে ভালো।

এদিকে, অসুস্থ আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া (হাফি.)।

সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট সেবা ক্লিনিকে তিনি আমিরের শয্যা পাশে সময় কাটান। এ সময় তিনি হেফাজত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

আল্লামা ইয়াহিয়া বলেন, সমসাময়িক বহু শীর্ষ আলেমের ইন্তেকাল এবং দেশ ও জাতির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী অপশক্তির ষড়যন্ত্রের বর্তমান ক্রান্তিলগ্নে তার উপস্থিতি আমাদের জন্য মূল্যবান। তিনি হেফাজতের আমিরের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস প্রমুখ।

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পরই ১৯ আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীকে।

  • সর্বশেষ