শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঈন চৌধুরী: নীতি ও রাজনীতি

মঈন চৌধুরী: আমাদের দেশের লোকজনের কাছে ‘রাজনীতি’ কথাটা ‘নীতি’ বিষয়ক কোনো ব্যাপার নয়। রাজনীতি বলতে তারা বোঝে ‘ক্ষমতা দখল করে দুর্নীতি করার জন্য দুই দলের ঝগড়া’ কিংবা এর কাছাকাছি একটা কিছু। যেহেতু ‘নীতি’ বিষয়ক কোনো জ্ঞান জনগণের চেতনায় যোগ হচ্ছে না, সেহেতু জনগণের মাঝেও দুর্নীতি করার ইচ্ছা বেড়ে যাচ্ছে। আমাদের আঞ্চলিক নেতারাও ‘কলু ভাই’ আর ‘ছলু ভাই’কে ভোট দেওয়ার জন্য সরল সহজ জনগণকেও বিভ্রান্ত করে নীতিজ্ঞানহীন করে ফেলে, কারণ এতে তাদের দুর্নীতি করতে সুবিধা হয়।

আমি আমাদের রাজনীতিবিদ, সংস্কৃতি ও সমাজকর্মীদের বলবো, তারা যেন আমাদের জনগণকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নিয়ে আলোচনা করে নীতি বিষয়ক জ্ঞান দিতে সচেষ্ট হন। নিজেরা কোনো কাজ না করে, ‘যতো দোষ নন্দ ঘোষ’-টাইপের চিন্তা চেতনা নিয়ে, অন্যের ঘাড়ে দোষ চাপানোর বদঅভ্যাসটা আমাদের ছাড়তে হবে। Mayeen chowdoury-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়