শিরোনাম
◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও আমরণ অনশণে বসেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আবারও আমরণ অনশণে বসেছেন শিক্ষার্থীরা।

[৩] তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিন্ডিকেট সভা বসলেও সেখান থেকে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটাই তাদেরকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষাথীরা এমনটা জানার পর থেকেই আবারও অনশণের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করেন।

[৪] শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেয়া আবু জাফর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] জাফর হোসাইন বলেন, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আমাদেরকে ফোন দিয়ে জানানো হয় কোনও প্রকার সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা মুলতবি করা হয়েছে।

[৬] বিষয়টি জানার পরে আমরা ভারপ্রাপ্ত ভিসি স্যারকে ফোন দেই। তখন তিনি বলেন, আজ এবিষয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি। তোমরা ক্লাস-পরীক্ষাতে ফেরো। আমরা আবার সিন্ডিকেট সভা বসে এবিষয়ে সিদ্ধান্ত নিবো। তখন আমরা আগামীকালকেই আবার এই সিন্ডিকেট সভা বসবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত একমাসের মধ্যে এই সভা বসার সম্ভাবনা নেই।

[৭] এই শিক্ষার্থী আরও বলেন, আমরা তাদের সম্মান দেখিয়ে সকল প্রকার আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু যেহেতু আমরা এর সমাধান পাচ্ছিনা তাই গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে আবারও আমরণ অনশণ শুরু করেছি। তবে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিয়েই সিন্ডিকেট সভা মুলতবি করা হয়েছে বলে ভিসি তাদের জানিয়েছেন মর্মে এই শিক্ষার্থী জানান।

[৮] তবে এবিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার আব্দুল লতিফকে একাধিকবার তার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

[৯] এর আগে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন। বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডিস্থ আবাসন ভবন অফিসে এই সিন্ডিকেট বৈঠক শুরু হয়। টানা ৩ ঘণ্টা বৈঠক চলার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত ৮ টার দিকে এ বৈঠক শেষ হয় বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

১০ তবে শিক্ষার্থীদের আন্দোলন অনশণের মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে।

  • সর্বশেষ