শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুহানা খানের মতো অবিকল দেখতে কে এই ঈশা

বিনোদন ডেস্ক: সুহানা খান, বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ের নামটা ইনস্টাগ্রামের সৌজন্যে সকলেরই জানা। তিনি তো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।

কিং খান কন্যা সুহানা খানের এক সোশ্যাল মিডিয়া অনুরাগী রয়েছেন যিনি ইদানিং ভাইরাল। কারণটা আর কিছুই নয় তিনি নাকি একেবারে সুহানার ডোপেলগ্যাঞ্জার।

 

কিন্তু সুহানা খানের অবিকল নকল এই মেয়েটি কে? ইনস্টাগ্রাম ব্যবহারকারী ঈশা জৈন, যার ১ লাখ ৩০ হাজারেরও বেশি অনুরাগী রয়েছে। তার বেশিরভাগ ছবি এবং ভিডিওতে সুহানা খানের মতো দেখাচ্ছে তাকে।

ঈশা জৈন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনলাইনে মন্ত্রমুগ্ধকর পোস্টগুলি দেখার পরই তার অনুরাগীর সংখ্যা তরতর করে বাড়ছে।

প্রসঙ্গত, কিং খান এবং গৌরী খানের মেয়ে ২০১৯ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অভিনয় নিয়ে পড়াশোনা করতে গিয়েছেন। তিনি ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক।

ঈশা ইনস্টা ব্লগার এবং ফ্যাশন-ফিটনেস সম্পর্কিত রিল তৈরি করেন। নেটিজেদের মন্তব্যে-‘আপনি শাহরুখ খানের মেয়ের মতো দেখতে।’

এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ঈশা জৈনের যমজ বোনও রয়েছে, যার নাম ইশিকা জৈন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি পোস্ট করতে থাকেন তিনি। সেগুলো ইনস্টাগ্রামে বেশ ভাইরালও।

 

২০০০ সালের ২২ মে, শাহরুখ খান ও গৌরি খানের দ্বিতীয় সন্তান সুহানা খানের জন্ম হয়। তাদের প্রথম সন্তান অর্থাৎ সুহানার দাদা আরিয়ান খান আপাতত মাদক কাণ্ডে গ্রেপ্তার। সূত্র: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়