শিরোনাম
◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বদলি নিয়ে বড় উদ্যোগ ◈ শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী কে, কী তার পরিচয়? ◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা ◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় সড়কে প্রাণ গেলো এক বাংলাদেশি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক: কানাডার টরন্টোয় গাড়ি চাপায় নাদিয়া ওসমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। সে টরন্টোর বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলো।

জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে সিগনাল পার হবার সময় একটি ভ্যানের সঙ্গে নাদিয়ার ধাক্কা লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গাড়ির চালক একজন নারী। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মেধাবী নাদিয়া শিক্ষার্থী বাবা মায়ের একমাত্র সন্তান। তার মৃত্যুতে কমিনিউটিতে শোকের ছায়া নেমে এসেছে। অন্টারিও সংসদের সাংসদ ডলি বেগম নাদিয়ার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সহানুভূতি জানান।

নাদিয়ার নামাজে জানাজা টরন্টো সময় বৃহস্পতিবার ২১শে অক্টোবর বাদ জোহর (২:০০ মি.) টরন্টোস্থ মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক

  • সর্বশেষ