শিরোনাম
◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বদলি নিয়ে বড় উদ্যোগ ◈ শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী কে, কী তার পরিচয়? ◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা ◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও)

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) বাহিনীর সদস্যরা নেতৃত্ব দেয়। যুগান্তর

অভিযানে প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ছয়জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

  • সর্বশেষ