প্রবাস ডেস্ক: [২] দক্ষিণ আফ্রিকায় মালওয়ের কর্মচারীর হাতে মো. ওয়াহিদ নামে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন।
[৩] দেশটির ফ্রি স্টেট প্রদেশের পির্টাস স্টেইন এলাকায় সোমবার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ওয়াহিদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।
[৪] প্রবাসী বাংলাদেশিরা ওয়াহিদের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সূত্র: জাগো নিউজ