শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালদ্বীপে উষ্ণতা ছড়িয়ে ফেসবুকে বিপাকে বিপাশা !

মনিরুল ইসলাম: [২] লাক্স তারকা বিপাশা কবির। দেশিয় চলচ্চিত্রে আইটেম সং এর সেরা অভিনেত্রী। বর্তমানে তিনি নায়িকা চরিত্রেও ব্যস্ত সময় পার করছেন। তিনি দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বেশ কয়েকটি ছবির নায়িকা । সম্প্রতি বেশ কয়েকটি ছবির কাজ শেষ করেছেন টানা শুটিং করে। আর শুটিং শেষ করেই উড়াল দিয়েছেন মালদ্বীপে। উদ্দেশ্য কিছুটা অবসর কাটানো। চাঙ্গা হওয়া।

[৩] মালদ্বীপের সমুদ্রের পাড়ের বেশ কিছু ছবি বিপাশা তার ফেসবুকে শেয়ার করেছেন। যেখানে নীল আকাশের নীচে সমুদ্রের পারে বেশ ফুরফুরে মেজাজেই তাকে দেখা গিয়েছে। ইচ্ছে পোষণ করছেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে যাওয়ার।

[৪] এদিকে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ভারতীয় এটিটি প্ল্যাটফর্ম ওয়াচোতে প্রচার শুরু হয়েছে বিপাশা অভিনীত ওয়েব সিরিজ `আঘাত`। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নির্মাতা জায়েদ রিজওয়ান নির্মাণ করেছেন ওয়েব সিরিজটি। গল্পটি অস্ট্রেলিয়ানির্ভর হওয়ায় সিরিজটির পুরো শুটিং অস্ট্রেলিয়াতেই ধারণ করা হয়েছে।

[৫] ওয়াচোতে মুক্তির ৫ মাস পর জি ফাইভেও দেখা যাবে বলে জানান তিনি । জানা গেছে, ওয়াচো জি ফাইভেরই একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ওয়াচো অরিজিনাল সিরিজ। সাধারণত ওয়াচো অরিজিনাল সিরিজ হলে কয়েক মাস পর জি ফাইভে মুক্তি দেওয়া হয়।

[৬] একদিকে, ওয়েব সিরিজ অন্যদিকে মূলধারার চলচ্চিত্র নিয়ে বিপাশা এখন সময় কাটাচ্ছেন। এছাড়া নানা সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।

[৭] বিপাশা বলেন, একটু সময় করে মালদ্বীপের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে মালদ্বীপে এসেছি। উপভোগ করছি।

  • সর্বশেষ