শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তানের সাথে লড়াই করার ক্ষমতাটাও নেই ভারতের: আব্দুল রাজ্জাক

স্পোর্টস ডেস্ক: [২]আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, চির বৈরি দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় যে কোন ইভেন্টই একমাত্র মুখোমুখি হওয়ার উপলক্ষ।

[৩]চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের আগে কথা লড়াই হবে সেটাই স্বাভাবিক, সেই লড়াইয়ে একটু বেশিই এগিয়ে পাকিস্তান। দেশটির সাবেক ক্রিকেটাররা এবার স্বপ্ন দেখছে আইসিসির কোন ইভেন্টে প্রথমবারের মতো ভারতকে হারানোর, আরব আমিরাতে খেলা হওয়ায় সেই পালে আশা জোগাচ্ছেও।

[৪]তবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক একটু বেশিই আগ্রাসী ঢংয়ে নিজের মতামত জানিয়েছেন। তার মতে, পাকিস্তানের সাথে ভারত কোন ভাবেই লড়াই করতে পারবে না, ভারত দলে পাকিস্তানের মতো প্রভিতা ও দক্ষতা নেই।

[৫]পাকিস্তানের আরি নিউজকে আব্দুল রাজ্জাক বলেন, আমার মতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনভাবেই লড়াই করতে পারবে না। পাক দলে যে পরিমাণ প্রতিভা আছে, তা সম্পূর্ণ ভিন্ন এবং ভারত-পাকিস্তানের খেলা না হওয়া (দ্বিপাক্ষিক সিরিজ) আমার মতে ক্রিকেটের বড় ক্ষতি।

[৬]ভার‍ত দলে পাকিস্তানের মতো প্রতিভা নেই উল্লেখ করে রাজ্জাক আরও বলেন, এইসব ম্যাচগুলোতেই কোন ক্রিকেটার কতটা চাপ সামলাতে সক্ষম তার আসল পরীক্ষা হয়। আমার মনে হয় ভারত-পাকিস্তান ম্যাচ যদি খেলা হত, তাহলে লোকেরা সহজেই বুঝতে পারত যে পাকিস্তান দলের মতো দক্ষতা ও প্রতিভা ভারতের নেই।

[৭]২৪ অক্টোবর মহারণ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্টের দুই অন্যতম ফেভারিট ভারত ও পাকিস্তান। - জিও নিউজ

  • সর্বশেষ