শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় দুর্গাপূজা করবেন মিথিলা, আসছেন সৃজিতও

বিনোদন ডেস্ক: আর কয়েকদিন পরই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে। এই উৎসবের আনন্দ কেবল হিন্দুদের মধ্যে নয়, ছড়িয়ে যায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মনেই। তারকারাও অংশ নেন দুর্গাপূজায়।

বাদ যাবেন না অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাও। কদিন আগে শোনা গিয়েছিল, এবারের দুর্গাপূজা কলকাতায় উদযাপন করবেন তিনি। তবে এবার মিথিলা জানালেন, কলকাতা নয়, ঢাকাতেই হবে তার দুর্গাপুজা। সূত্র: ঢাকা পোস্ট

কলকাতার একটি সংবাদমাধ্যমে মিথিলা বলেন, ‘এ বার কলকাতায় থাকছি না। সৃজিত মুম্বাইয়ে শুটিংয়ে ব্যস্ত থাকবে। কলকাতায় একা একা মন খারাপ হবে আমার। তাই বাংলাদেশে নিজের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পূজার কেনাকাটাও সেরে নিয়েছেন বলে জানালেন মিথিলা। অবশ্য সেটা নিজের জন্য নয়, মা আর বোনের জন্য। তার ভাষ্য, ‘মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য কিছুই কিনতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! সৃজিতের জন্য আলাদা করে কিছু কেনা হয়নি। নিজের জন্যও নিইনি কিছু। মুম্বাই থেকে সৃজিত সোজা বাংলাদেশে যাবে। সেখানে গিয়ে সৃজিত কেনাকাটা না করে থাকতেই পারে না। তাই ওর পূজার কেনাকাটা ওখানেই হবে মনে হচ্ছে।’

ইসলাম ধর্মের অনুসারী হলেও মিথিলা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ছোট বেলা থেকেই দুর্গাপূজা কিংবা বড় দিন, সব উৎসবে সমানভাবে আনন্দ করতেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। তার ভাষ্য, ‘এখন যেমন বিশ্বের প্রতিটি দেশে ছোঁয়াচে রোগের মতো সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে, আমাদের সময়ে কিন্তু সেই পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা। দুর্গাপূজা, ঈদ বা বড়দিন; প্রতিটি উৎসবেই আমরা একইভাবে আনন্দ করেছি। তবে এ কথা ঠিক যে, কলকাতায় যেমন বড় করে দুর্গাপূজা পালন করা হয়, বাংলাদেশে তেমনই ঘটে ঈদের সময়ে।’

  • সর্বশেষ