শিরোনাম
◈ পোশাকনির্ভরতা কমাতে রপ্তানির নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত

তপু সরকার হারুন: [২] শেরপুরে ৪ শিক্ষার্থীসহ একই পরিবারের ৭ জন করোনা আক্রান্ত হয়েছে জানাগেছে । গতকাল শেরপুর জেলা সদর হাসপাতালে দেওয়া করোনার নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ আসে। করোনা ২৯ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে ওই তথ্য জানা গেছে।

[৩] একই পরিবারে আক্রান্ত ৭ জন হলেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানুর মা আরতি দে, স্ত্রী ফাল্গুনী মজুমদার, মেয়ে ঐশ্বর্য দে, ছেলে অর্ণব দে, সুব্রত’র ভাবি লুনা মিত্র মজুমদার, ভাতিজি অর্চিতা দে ও ভাতিজা সৌম্যদ্বীপ দে। তারা শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার যৌথ পরিবারের সদস্য। ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জেলায় শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

[৪] সুব্রত কুমারের মেয়ে ঐশ্বর্য শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছেলে অর্ণব নবারুণ পাবলিক স্কুল, ভাতিজা সৌম্যদ্বীপ সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আর ভাতিজি অর্চিতা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সুব্রত’র স্ত্রী ফাল্গুনী মজুমদার সদর উপজেলার গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সুব্রত কুমার দে তার পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যক্তিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৫] এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন থাকার অনুরোধ জানানো হবে। এদিকে বুধবার নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯০টি। জেলায় এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৭ জন। জেলায় মোট মারা গেছেন ৯০ জন।

  • সর্বশেষ