শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে সাকিবকে না খেলানোর কারণ জানাল কলকাতা

স্পোর্টস ডেস্ক: চতুর্দশ আইপিএলে সাকিব আল হাসানর সময়টা ভালো কাটছে না। ভারত এবং আরব আমিরাত- দুই পর্ব মিলিয়ে প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। কিন্তু পারফর্মেন্স সুবিধার না হওয়ায় তাকে আর একাদশেই দেখা যায় না। তার জায়গায় ক্যারিবিয়ান স্পিনিং অল-রাউন্ডার সুনিল নারাইন খেলে যাচ্ছেন। বল হাতে নিয়মিত সাফল্য পেলেও ব্যাট হাতে কিছুই করতে পারেননি। এদিকে আন্দ্রে রাসেলও ছিটকে গেছেন। তবু সাকিব কেন নেই?

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর কলকাতার হয়ে প্রথম ৩ ম্যাচে সাকিব রান করেছেন মোট ৩৮। সর্বোচ্চ স্কোর ২৬। আর বোলিংয়ে ৮১ রানে নিয়েছেন ২ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮.১০ রান। গড় ৪০.৫০। যা বিশ্বসেরা অল-রাউন্ডারের সঙ্গে মানানসই নয়। অবশ্য ঘরের মাঠে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত দাপট দেখিয়েছেন সাকিব। ফর্মে ফেরা এই অল-রাউন্ডারকে এখন যেভাবে বসে থাকতে হচ্ছে, তা দূর্ভাগ্যজনকই বটে।

আজ দিল্লির বিপক্ষে ম্যাচের আগে চোট পেয়ে ছিটকে গেছেন আরেক ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। সবাই আশা করেছিল, তার জায়গায় হয়তো সাকিবকে দেখা যাবে। কিন্তু সবাইকে অবাক করে টিম সাউদির অভিষেক হয়ে গেল কলকাতার জার্সিতে! শারজার মন্থর উইকেটের জন্যই সাউদিকে নিয়েছে কলকাতা। দলটির সহকারি কোচ অভিষেক নায়ার বলেন, 'শারজার মাঠ ছোট। এখানে তিন স্পিনার খেলানো কঠিন হয়ে উঠতে পারে। পেসের কথা ভেবেই সাউদিকে নেওয়া হয়েছে।'

  • সর্বশেষ