শিরোনাম
◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজামামের জন্য শচীন-আকরামের প্রার্থনা

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তাদের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম উল হক লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার এনজিওপ্লাস্টিও করা হয়। একটি স্ট্যান্টও তার হৃদযন্ত্রে বসানো হয়েছে বলে তার ম্যানেজার জানান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫১ বছর বয়সী ইনজামামকে। তবে তার অসুস্থতার খবরে তার সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীরা সুস্থতা কামনা করে টুইট করেছেন।

[৩] পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ইনজামাম, তোমার দ্রুত সুস্থ কামনা করি। তুমি সবসময় শান্ত থাকলেও ছিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং মাঠে ছিলে একজন যোদ্ধা। এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসো, এই প্রার্থনা করি। শিগগিরই ভালো হয়ে যাও।

[৪] সাবেক ভারতীয় অধিনায়ক আজহার আলী লিখেছেন, আমি আমার শৈশবের নায়ক ইনজামাম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা আপনার জন্য।

[৫] ইনজামামের সাবেক সতীর্থ ও সুইংয়ের রাজা ওয়াসিম আকরাম লম্বা টুইটে লিখেছেন, প্রিয় ইঞ্জি, তোমার একটি সুন্দর হৃদয় রয়েছে। দেখে মনে হচ্ছে এতে শয়তানের নজর পড়েছে। এমন বড় একটি হৃদয়ের মানুষ এত ব্যথা পাচ্ছে ভেবে দুশ্চিন্তায় ছিলাম আমি। দোয়া করছি দ্রুত সুস্থ হও, যেন তোমার মিষ্টি হৃদয় সবাইকে খুশি করতে পারে। আমার প্রিয়তম বন্ধু, যত্ন নাও। শিগগিরই দেখা হবে।

[৬] ১৯৯১ সালের শেষ দিকে পাকিস্তানে অভিষেক হয় ইনজামামের। ১৯৯২ সালের বিশ্বকাপ সাফল্যের গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন, ছিলেন দেশের সফলতম অধিনায়কদের একজন। ২০০৭ সালে যখন অবসর নেন তখন তার নামের পাশে ২০ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান। ২০১৬ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত পিসিবির সঙ্গে কাজ করেছেন ব্যাটিং কনসাল্টেন্ট ও পরে প্রধান নির্বাচক হিসেবে। আফগানিস্তানের জাতীয় দলের কোচও ছিলেন। ক্রিকইনফো

  • সর্বশেষ