শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপলে থাকছে না চার্জিং পোর্ট

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ইলেক্ট্রনিক বর্জ্য কমানোর উদ্যোগ হিসেবে ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এক নীতিতে সবধরনের ডিভাইসের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করতে সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে ২৪ মাস পর থেকে বাধ্যতামূলকভাবে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করতে হবে। আরটিভি

তবে অ্যান্ড্রয়েডকে খুব একটা প্রভাবিত করবে না ইউরোপীয় কমিশনের এই নতুন নীতিমালা। কেননা, অধিকাংশ নতুন অ্যান্ড্রয়েডই এখন টাইপ-সি পোর্টের দিকে ঝুকছে। তবে সমস্যায় পড়বে অ্যাপল। এই প্রতিষ্ঠানটি তাদের ডিভাইসগুলোতে এখনও লাইটনিং পোর্ট ব্যবহার করছে। এর আগে প্রথম থেকেই ইউরোপীয় কমিশনের প্রস্তাবে দ্বিমত করে আসছিলো অ্যাপল।

তারা বলেছে, এই সিদ্ধান্ত উদ্ভাবনী প্রযুক্তির জন্য একটি বাধা। তবে যদি নিতান্তই এই নীতিমালা কার্যকর হয়, তাহলে অ্যাপলকে হয়তো টাইপ-সি পোর্ট ব্যবহার করতে হবে, অথবা কোন পোর্টই ব্যবহার করতে পারবে না।

অ্যাপল ভাবছে পোর্ট ছাড়া মোবাইলের কথা। তারা বলছে, ডিভাইসে চার্জিং পোর্ট থাকতেই হবে, এমন কথা নেই। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, কোনো ডিভাইস ওয়ারলেসে চার্জ হলে তাতে ইউএসবি-সি পোর্ট ব্যবহারের প্রয়োজন নেই।

আর এ কারণেই অ্যাপল চার্জিং পোর্ট তুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাপল ইতোমধ্যে ম্যাগসেফ নামের একটি ওয়ারলেস চার্জিং টেকনোলজি নিয়ে এসেছে। তাছাড়া সামনে আরও দুই বছর সময়ও পাবে তারা। তাই নতুন ও আরও আধুনিক ওয়ারলেস প্রযুক্তি উদ্ভাবন করতেও তাদের বেগ পেতে হবে না।

  • সর্বশেষ