শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্র ও গণমানুষের সমর্থনের প্রতি অগাধ বিশ্বাসই প্রধানমন্ত্রীর রাজনীতির মূল চালিকাশক্তি: স্পিকার

মনিরুল ইসলাম ও জেরিন আহমেদ: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে ‘বাংলাদেশ: উন্নয়নের এক যুগ’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

[৩] এই প্রদর্শনীর উদ্বোধন করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও গণমানুষের সমর্থনের প্রতি অগাধ বিশ্বাসই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির মূল চালিকাশক্তি। তার গণতান্ত্রিক দুর্গম সংগ্রামী জীবনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

[৪] রোববার ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ আয়োজিত ওই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। অনুষ্ঠানে বক্তৃতা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনেইট প্রিফন্টেইন এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর এদেশের ইতিহাসকে ভিন্নপথে পরিচালিত ও স্বাধীনতার চেতনাকে ভূ-লুণ্ঠিত করার অপপ্রয়াস চালানো হয়। ১৯৮১ সালের ১৭ মে স্বজনহারানোর বেদনা বুকে নিয়ে শেখ হাসিনার দেশে আসা বাংলাদেশের ইতিহাসে নতুন বাঁক। বাংলার মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিলো, যা থেকে তার পথচলা।

[৬] তিনি বলেন, সেখান থেকে গণতন্ত্র, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার এবং স্বৈরশাসনের অবসানের আন্দোলন-সংগ্রাম সত্যিই বিস্ময়কর।

[৭] জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে ১৯৮৪ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন, ‘এই সংসদ- জনতার সংসদ’ উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, ছেলেবেলায় টুঙ্গিপাড়ায় জজ থেকে শুরু করে তার সারা জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, রাজনীতিতে আসা, আওয়ামী লীগের সভাপতি, চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এবং অনেক গবেষণালব্ধ বিষয় প্রদর্শনীটিতে ফুটে উঠেছে, যা প্রশংসনীয়।

[৮] তিনি বলেন, সমগ্র বিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে। তিনি তার পিতার মতো এদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন।

[৯] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় দিন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ও বিশেষ মাহেন্দ্রণ। এটি আমাদের অত্যন্ত আনন্দের ও আবেগের। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাবে বলে তিনি আশা করেন।

[১০] স্পিকার ফিতা ও কেক কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনদিন ব্যাপী এই প্রদর্শনী আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে প্রদর্শনী শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের যাত্রাপথ, তার স্বদেশ প্রত্যাবর্তন, গণতন্ত্রের জন্য সংগ্রাম, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন স্থান পেয়েছে।

  • সর্বশেষ