শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৪ মাসে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তের হার

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন (১১৯ দিন) মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিলো গত ২৭ মে। সেদিন মারা যান ২২ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] নতুন করে ১ দিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এটি গত ৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। গতকাল বুধবার শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৭৯ শতাংশ। সে হিসেবে ১ দিনের ব্যবধানে শনাক্ত কমেছে দশমিক ১৮ শতাংশ। এদিকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।

[৫] এর আগে বুধবার ৩৬, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫ ও শুক্রবার ৩৮ জনের মৃত্যু হয়।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।

[৭] গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৮২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ।

[৮] ২৪ ঘণ্টায় যে ২৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ১৪ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৬, খুলনায় ৩, সিলেটে ৩, রংপুর ১ জন মারা গেছেন। তবে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে কারও মৃত্যু হয়নি।

[৯] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ