শিরোনাম
◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানমন্ডি থানার মামলায় ইভ্যালির সিইও রাসেল আবারো রিমান্ডে, স্ত্রী কারাগারে

খালিদ আহমেদ: [২] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

[৩] এর আগে তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় এ দম্পতির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

[৪] এদিন সকালে রাসেল দম্পতিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

[৫] রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া সংবাদমাধ্যমকে বলেন, আমাদের থানায় যে মামলাটি হয়েছে, সেটাও গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে। তদন্তের প্রয়োজনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

[৬] এর আগে শুক্রবার (১৭ সেপ্টেবর) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যা শেষ হয়েছে সোমবার (২০ সেপ্টেম্বর)।

[৭] গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইভ্যালির প্রতিষ্ঠাতা সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইভ্যালির চেয়ারম্যান মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়