শিরোনাম
◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৩ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দই দশকেরও বেশী সময় পর কৃষকদলের নতুন কমিটি

নিউজ ডেস্ক: কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দলের এ কমিটি অনুমোদন করেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন- সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

উল্লেখ্য,দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন করেছে বিএনপি।

সবশেষ কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। এরপর গত প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম বৃহৎ এ অঙ্গসংগঠনটির সম্মেলন হয়নি।

১৯৮০ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষকদল। সেসময় তৎকালীন বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর বিএনপির সাবেক মহাসচিব (পরে বহিষ্কৃত) আব

দুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে ১৯৯২ সালে কৃষকদলের কমিটি গঠন করা হয়। তখন শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়।

১৯৯৮ সালের ১৬ মে সবশেষ কৃষকদলের জাতীয় কাউন্সিলে মাহবুবুল আলম তারাকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ১০ বছর সভাপতির দায়িত্ব পালন করে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন মাহবুবুল আলম তারা।

এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ২০০৮ সালের আগস্ট মাসে তিনি মারা গেলে সংগঠনের দ্বিতীয় সহ-সভাপতি ও সেই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

মির্জা ফখরুলও টানা প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ফখরুল দলের মহাসচিব হলে তিনি কৃষকদলের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে কৃষকদলের সভাপতির পদ শূন্য রয়েছে। তবে দুই যুগেরও বেশি সময় কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু দীর্ঘদিন সংগঠনটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। নতুন আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়া কৃষিবিদ হাসান জাফির তুহিন ছিলেন সদস্যসচিবের দায়িত্বে। - ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়