শিরোনাম
◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ডেঙ্গু আক্রান্ত সাড়ে ১৫ হাজার, মৃত্যু ৫৯ : স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৩২ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।

[৩]এর মধ্যে ঢাকাতেই ১৮৭ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৯৭ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৯০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৭ জন রোগী ভর্তি রয়েছেন।

[৪] এছাড়াও ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ৪৬০ জন। চলতি বছর এপর্যন্ত ১৫ হাজার ৪৬০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যুর হয়েছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া আরো জানিয়েছেন, জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা ছিলো, ৩২ জন। এছাড়া ফেরুয়ারীতে ৯ মার্চে ১৩ এপ্রিলে ৩ মে মাসে ৪৩ জুনে ২৭২ জুলাইতে ২ হাজার ২৮৬ আর আগস্ট মাসে ৭ হাজার ৬৯৫ জন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ