শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েনায় শেখ রেহানার জন্মদিনে দোয়া মাহফিল

আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিনে অস্ট্রিয়া প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে ভিয়েনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

[৩] সোমবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ড্রেজনারষ্ট্রাসে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি রুহি দাস সাহা, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুজন, দপ্তর সম্পাদক ইমরুল কয়েস, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরুজ, মনোয়ার পারভেজ ও কাঞ্চন মোল্লা প্রমুখ।

[৪] দোয়া মাহফিলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়