শিরোনাম
◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস ◈ গোপন ফুটেজে উন্মোচিত কেলেঙ্কারি, পদ হারান যেসব বিশ্বনেতা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আদালত প্রাঙ্গনে মারামারির মামলায় একজনকে ২ বছরের কারাদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মারামারি ঘটনায় জুয়েল মিয়া নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

[৩] সোমবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির দ্রুত বিচার আদালতে বিচার প্রক্রিয়া শেষে রায় প্রদান করেন উক্ত আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ।

[৪] আদালত রায়ে ১ নং আসামী জুয়েল মিয়া পিতা- সামা মিয়া, গ্রাম- বালিগাঁও, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষনার পর সাজা পরোয়ানা মূলে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৫] জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২০ মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ৫ম তলায় অবস্থিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সম্মুখে সি.আর ৪৬/২০(রাজ) মামলার বাদী আব্দুল সত্তার (৮২) কে কতিপয় দুষ্কুতিকারীরা সংঘবদ্ধ হয়ে মারধর করে গুরুতর জখম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে কোর্ট পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

[৬] তৎপ্রেক্ষিতে আদালত প্রাঙ্গনে মারামারির কারণে আদালতের ভারপ্রাপ্ত নাজির সৈয়দ মুফাচ্ছির আলী বাদী হয়ে ১। জুয়েল মিয়া ২। হারুন মিয়া ৩। সামা মিয়া। ৪। মবশ্বির মিয়া ৫। আজিরুন্নেছা ৬। ফয়ছল মিয়াদের বিরুদ্ধে উক্ত ঘটনায় এজাহার দায়ের করেন। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪ ধারায় সেই মামলাটি রুজু করা হয়েছিল। উক্ত মামলায় সোমবার মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির দ্রুত বিচার আদালত এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়