শিরোনাম
◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ◈ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, বাড়ল অর্থ উত্তোলনের সীমা ◈ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করেছেন শেখ হাসিনা: মেয়র তাপস

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যে ত্যাগ-তিতিক্ষা ও অসীম সাহসিকতায় জাতির পিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর স্বপ্ন ছিলো, স্বাধীন বাংলাদেশ হবে একটি সোনার বাংলা। তিনি সেটা দেখে যেতে পারেননি।

[৩] বাংলাদেশ আজ বীরদর্পে সারা পৃথিবীর বুকে এগিয়ে চলেছে জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে চলেছে। আজকের বাংলাদেশ আজ কোন দুর্ভিক্ষের দেশ না, কোন ভিখারির দেশ না। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাবান দেশ।

[৪] তিনি বলেন, আমরা তাঁকে হারানোর যে বেদনা, হারানোর যে শোক, সে শোককে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিতে পরিণত করেছেন।

[৫] সোমবার সর্দার ফকিরচাঁন কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আলো আয়োজিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

[৬] মেয়র বলেন, এই করোনা মহামারিতেও আমরা অনেক উন্নত দেশকে ছাড়িয়ে গেছি। আজ যুক্তরাষ্ট্রের মতো দেশে ১০ লাখের অধিক মানুষ মারা যায়, আজ যেখানে ভারত নাজেহাল, আজ যেখানে যুক্তরাজ্যে ৫ লাখ লোক মারা গেছে। সেখানে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের আদরে, ভালোবাসায় আলিঙ্গন করে রেখেছেন। তিনি করোনা প্রতিরোধে গণটিকার ব্যবস্থা করেছেন। আরও টিকা নিয়ে আসা হচ্ছে।

[৭] অনুষ্ঠানে ৬শ’ দুঃস্থ ও অসহায় মানুষের প্রত্যককে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এর আগে মেয়র জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও তবারক বিতরণে অংশ নেন।

[৮] এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সহ-সভাপতি ও সুত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি হাজী সহিদ, সুত্রাপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান (ইমন), ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়