শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: পরীমনি বোট ক্লাবের নাসির সাহেবের বিরুদ্ধে যেটি করেছিলেন সেটি কি ‘সত্য মামলা’ ছিলো?

আরিফ জেবতিক: পরীমনি মিডিয়ার উদ্দেশ্যে বলেছেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন’। এই কথা শোনার পরে তাঁর ‘দৃঢ়তা’ তাঁর ‘ইস্পাত কঠিন মেরুদণ্ড’ ইত্যাদি বিশেষণে সিক্ত তাঁর পক্ষে সমবেদনাপূর্ণ আহাজারিতে আমার ফেসবুক ফিড সিক্ত! বাস্তবতা হচ্ছে উনাকে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়নি, তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে ‘আজাইরা’ মামলায় জড়ানো হয়েছে। কে বাসায় বসে বসে মদ খায়, সেটা নিয়ে রাষ্ট্রযন্ত্র একহালি গাড়ি আর ৫ হালি লোক নিয়ে গিয়ে হইচই করে এরেস্ট করাটা রাষ্ট্রের সম্পদের অপচয় মনে হয় আমার কাছে। কিন্তু যেহেতু আইন আছে, তাই এরেস্ট করাটা যতোই আমার কাছে আজাইরা অপচয় মনে হোক, কাউকে এরেস্ট করলে সেটাকে ‘মিথ্যা মামলা’ বলার উপায় নেই। আর মদ খেয়ে যে উনি বাইরে পাবলিক নুইসেন্স করেন, সেটার প্রমাণও কয়েকটা কিন্তু আছে। পাবলিক নুইসেন্সের অপরাধ আমলে নেওয়ার প্রয়োজন আছে।

যাই হোক, পরীমনি বোট ক্লাবের নাসির সাহেবের বিরুদ্ধে যেটি করেছিলেন সেটি ‘সত্য মামলা’ ছিলো কি? বোটক্লাবের যে ছোট ভিডিও ক্লিপ বেরিয়েছিলো, তাতে বুঝেছি যে নাসির সাহেব তাঁদের ক্লাবে পাবলিক নুইসেন্স করতে বারণ করছিলেন। কিন্তু সেটাই পরীমনির ইগোতে লাগে। তিনি সেটাকে ধর্ষণ চেষ্টা, জোর করে নাক টিপে মদ খাইয়ে দাঁত ভেঙে দিয়েছে-এরকম হরেক অভিযোগ করে প্রেস কনফারেন্স করে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে যে নাটকটি করেছিলেন, সেটি আমরা সবাই বিশ্বাস করেছিলাম। বোট ক্লাবের পরের ভিডিও ক্লিপটি না থাকলে সেই বিশ্বাস থেকে আমরা সরে আসতাম না।

যিনি অন্য মানুষকে হেনস্থা করতে মিথ্যা মামলা করেন, তিনি নিজে ‘মিথ্যা মামলায় খেয়েছি’ বলে সহানুভূতি কুড়ানোর চেষ্টা করলেই সবাই সহানুভূতির কার্ট ঠেলে তাঁর দরজায় হাজির হয়ে যাওয়ার মাঝে কোনো সারবত্তা নেই। পরীমনির প্রতি কোনো বিদ্বেষ নেই। কিন্তু তার জন্য কোনো সহানুভূতিও নেই। লেখক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়