শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বারাসত ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ গ্রেপ্তার ৩

শরীফা খাতুন : [২] খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মিল্টন মুন্সি (৪৫) ও সোহাগ মুন্সি (৩৪) নামের আবও দুইজনকে গ্রেফতার করা হয়।

[৩] খুলনায় সংরক্ষিত মহিলা সদস্যকে মারপিট করায় রোববার সকাল ১০ টায় তেরখাদা থেকে তাকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। গ্রেফতারের পর তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৪] একই ইউনিয়নের ৪, ৫, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রিনা বেগম ২৮ জুলাই বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

[৫] মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় খুলনা থানাধীন জেলখানা ঘাটস্থ টোল প্লাজার সামনে রিনা বেগমকে মারধর করেন গ্রেফতারকৃতরা। তারা ওই রিনা বেগমের কাছে থাকা ১৫ হাজার ২০০ টাকাও নিয়ে যান।

[৬] সদর থানার উপ-পরিদর্শক (এস আই) গোপীনাথ বলেন, বারাসত ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, মিল্টন মুন্সি ও সোহাগ মুন্সিকে সকাল ১০ টার দিকে গ্রেফতার করা হয়। পরে ১১টার দিকে গ্রেফতার দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি, কপটতা ও শীলতাহানী মামলা রয়েছে।

[৭] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

  • সর্বশেষ