শিরোনাম
◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিলানে ধান কাটার উৎসব

রাশিদ রিয়াজ : ইরানের গিলান প্রদেশে চলছে ধান কাটার উৎসব। দেশটির উত্তরাঞ্চলীয় এ প্রদেশটিতে নারী পুরুষরা এখন কৃষি জমিতে ব্যস্ত সময় পার করছেন। এ প্রদেশটি থেকে এবার দেড় লাখ টন ধান ও সাড়ে সাত লাখ টন চাল উৎপাদন হবে।

এবার গিলানে গত ২৬ জুলাই যান্ত্রিক পদ্ধতিতে এবং হাতে কেটে ধান তোলার উৎসব শুরু হয়েছে। এবং এ উৎসব চলবে ৪০ দিন পর্যন্ত। ইরান প্রেসের প্রতিবেদনে গিলান প্রদেশের শাফত শহরের কাছে লিফকো খানদান গ্রামে ধান কাটার ছবি দেওয়া হয়েছে। ছবিগুলো অসাধারণ। ইরানের উত্তরাঞ্চলের সুন্দর প্রকৃতি ও গ্রামের এ দৃশ্য অনেক পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে।

  • সর্বশেষ