শিরোনাম
◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে করোনায় আক্রান্ত কমলনগর প্রবাসীর মৃত্যু

আমজাদ হোসেন: [২] লক্ষ্মীপুরে কমলনগরের নুর নবী (৫০) নামে এক কুয়েত প্রবাসী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] মৃত নুর নবী উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ ২২ বছর আগে প্রবাসে পাড়ি জমান।

[৪] করোনা শনাক্ত হলে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি মারা যান।

[৫] বিষয়টি নিশ্চিত করেন কমলনগরের মৃত নুর নবীর বাতিজা সৈয়দ মোঃ ফয়েজ। মৃত নুর নবীর মরদেহ কুয়েতে দাফন করা হয়েছে।

[৬] মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। বর্তমানের লক্ষ্মীপুর সদর উপজেলা ১৯ নং তেয়ারীগঞ্জ ইউনিয়ের ধর্মপুর গ্রামে তার পরিবার বসবাস করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ