শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে এক সপ্তাহে বাংলাদেশীসহ ১৪,৬০০ জন অবৈধ প্রবাসী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব থেকে: [২] সৌদি আরবে গত এক সপ্তাহে ১৪,৬০০ জন অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে। গত ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে রেসিডেন্সি (আকামা) আইন অমান্য করায় এবং অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশ করায় এসব প্রবাসীদের গ্রেফতার করা হয়। সৌদি প্রতিরক্ষা বাহিনী ও ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্ট (জাওয়াজাত) এর যৌথ প্রচেষ্ঠায় এসব অবৈধ প্রবাসীদেরকে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

[৩] সৌদি আরবে অবৈধ পথে প্রবেশ করার সময়ে গ্রেফতার করা হয়েছে ২৭০ জনকে, যার মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৪৪ শতাংশ ইথিওপিয়ান নাগরিক, এবং বাকি ১০ শতাংশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে । সৌদি আরব থেকে অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব ত্যাগ করার সময়ে ১২৭ জন অবৈধ প্রবাসী গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আইন অমান্যকারীদের পরিবহণ ও আশ্রয় দেয়ার অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়।

[৪] সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যে যদি কেউ অন্যদের অবৈধ পথে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে অথবা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রদান করেন বা যেকোনভাবে সহায়তা করেন, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড ওবং সর্বোচ্চ ১০ লাখ রিয়াল এর জরিমানা করা হবে। পরিবহণে ব্যবহৃত যানবাহন, এবং আশ্রয় প্রদানে ব্যবহৃত ঘরবাড়ি জব্দ করা হবে।পাশাপাশি স্থানীয় গণমাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে তাদের নামসহ অপরাধের বিবরণ তুলে ধরা হবে।

  • সর্বশেষ