শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে টিকা দেয়ার সুনির্দিষ্ট তারিখ বলতে পারবো না: ভারতীয় হাইকমিশনার

বাশার নূরু:[২] বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাভাইরাসের টিকা কেনার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির অবশিষ্ট টিকা বাংলাদেশকে দেওয়ার সুনর্দিষ্ট তারিখ বলা যাবে না।

[৩] হাইকমিশনার বলেন, ভারতের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। আশা করছি করোনাভাইরাসের টিকা উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সামনে এগিয়ে যেতে পারব। যদি ভারতে টিকার জোগান পর্যাপ্ত থাকে, তাহলে বাংলাদেশ টিকা পাবে। টিকার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এটি ইতিবাচক।

[৪]শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

[৫] তিনি বলেন, গত এক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের রফতানি-বাণিজ্য বেড়েছে। আবার বাংলাদেশের সঙ্গেও ভারতের রফতানি-বাণিজ্য বেড়েছে। এর মানে, যদি যোগাযোগব্যবস্থা ভালো হয়, তাহলে মহামারিতেও আমরা ভালো ব্যবসা করতে পারব।

[৬] দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

[৭]গত ১৮ জুলাই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিল্লি যান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শুক্রবার তিনি এ চেকপোস্ট দিয়েই বাংলাদেশে ফেরেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়