শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে অর্থদণ্ডসহ ৪৫ মামলা

রাজু চৌধুরী: [২] করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ ঘোষিত ১ জুলাই থেকে ০৭ জুলাই পর্যন্ত ঘোষিত বিধি-নিষেধ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়।

[৩] শনিবার ০৩ জুলাই দিনব্যাপী জেলা প্রশাসন, চট্টগ্রামের নয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহানগরীর বিভিন্ন স্থানে এই পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন।

[৪] এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান , রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে ৪৫ মামলায় ২৩,৭৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করা হয়।

[৫] অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা নগরীর পাঁচলাইশ এলাকায় ০৫ টা মামলায় মোট ১৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। কাজির দেউরী এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান, তিনি ০৭ টি মামলায় ১০৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন । অন্যদিকে খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইনামুল হাসান, এ সময় তিনি ০২ টি মামলায় ১০০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, এ সময় তিনি ০৪ টি মামলায় ২৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

[৬] সদরঘাট ও কোতোয়ালী এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫ টি মামলায় ১৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৬ টি মামলায় ৩০০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। অন্যদিকে চাদগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, তিনি ০৭ টি মামলা দায়ের করে ৭৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। হালিশহর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, এ সময় তিনি ০৫ টি মামলায় ২৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পাশাপাশি ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলায় মোট ২১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়