শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেলো ৪২টি অনুমোদিত দেশ

২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকে অনেক সহজ করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বা ভ্রমণকারীরা, ভিসা ছাড়াই সংক্ষিপ্ত সফর, ব্যবসা অথবা অবকাশ যাত্রার জন্য দেশটিতে প্রবেশ করতে পারবেন।

প্রায় ৪২টি দেশ এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের অন্তর্ভুক্ত, যার মধ্যে ব্রিটেন, জাপান, ফ্রান্সসহ আরও অনেক সুপরিচিত দেশ রয়েছে।

advertisement

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে ভ্রমণকারীদের ইলেকট্রনিক পাসপোর্ট থাকা আবশ্যক, যার মধ্যে অবশ্যই এম্বেডেড চিপ থাকতে হবে। এটি ভ্রমণকারীর পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা বজায় রাখে। ২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম–এর আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আগ্রহী যাত্রীরাই অনলাইন নিবন্ধন (ইএসটিএ) সম্পন্ন করবেন।

একবার অনুমোদন পাওয়া গেলে, এটি ২ বছর পর্যন্ত বৈধ থাকে। তবে এই প্রোগ্রাম কাজ বা পড়াশোনার সুযোগ দেয় না। নিরাপত্তা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ প্রতিজন যাত্রীকে যাচাই বাছাই করে।

advertisement

২০২৫ সালে ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম (ভিডব্লিউপি) এর আওতায় মোট ৪২টি দেশ এই সুবিধা নিতে পারবে। দেশগুলো অঞ্চলভিত্তিকভাবে ভাগ করা হয়েছে। 

ইউরোপ: অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, রোমানিয়া, সুইডেন, মোনাকো এবং আরও কিছু দেশ।

advertisement

এশিয়া-প্যাসিফিক: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, জাপান।

মধ্যপ্রাচ্য ও অ্যামেরিকা: তাইওয়ান, ইসরায়েল, কাতার, চিলি।

এই দেশগুলোর নাগরিকরা ভিডব্লিউপি এর মাধ্যমে অ্যামেরিকায় ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে এটি শুধুমাত্র সংক্ষিপ্ত সফর, ব্যবসা বা পর্যটন ভ্রমণের জন্য কার্যকর হতে যাচ্ছে।

ভিডব্লিউপি -এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দ্রুত এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সম্ভব, তবে এটি সকলের জন্য প্রযোজ্য নয়।

যোগ্যতার মূল শর্তগুলো হলো:

•    শুধুমাত্র অনুমোদিত ৪২টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
•    অপরাধমূলক ইতিহাস বা রেকর্ড থাকা ব্যক্তি এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন না।
•    যারা ২০১১ সাল থেকে ইরান বা উত্তর কোরিয়া–এর মতো নিষিদ্ধ দেশে গিয়েছেন, তারা ভিডব্লিউপি এর জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
•    অ্যামেরিকার ভিসা প্রোটোকল লঙ্ঘনকারী যাত্রীরা যোগ্যতা হারাবেন।
•    ভ্রমণ বা অবস্থান সর্বোচ্চ ৯০ দিনের জন্য সীমিত।
•    যারা কাজ, অভিবাসন বা পড়াশোনার উদ্দেশ্যে অ্যামেরিকায় যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের এই প্রোগ্রামের আওতায় যেতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে অন্য ধরনের ভিসা আবেদন করতে হবে।  

সূত্র: আরটিভি নিউস 

  • সর্বশেষ