শিরোনাম
◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। অবিলম্বে এ পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা- ২০২৫ অনুমোদন এবং অধিযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশ করার দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর থেকেই তারা সেখানে জড়ো হন। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভের কারণে ফার্মগেট ও শাহবাগ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১১টার পরও তারা সেখানে অবস্থান নিয়েছেন। 

আন্দোলনকারীদের কয়েকজন জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন।

এর আগে এ দিন সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। এ সময় তাদের মারধর করা হয় বলে  অভিযোগ করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা।

আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘এনসিপি একটি তারুণ্যনির্ভর দল। তাই আমরা মনে করি আমাদের আন্দোলনে তারা সহযোগিতা করবে।’

অবশ্য এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও এনসিপির দায়িত্বশীল পর্যায়ের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উৎস: বাংলা ট্রিবিউন।

 

  • সর্বশেষ