শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌য়েস্ট ই‌ন্ডিজ ভা‌লো খেলে‌নি, বাংলা‌দেশ সি‌রিজ জি‌তে‌ছে

নিজস্ব প্রতি‌বেদক : অব‌শে‌ষে বাংলা‌দেশ সি‌রিজ জিত‌তে পে‌রে‌ছে। সফররত ও‌য়েস্ট ই‌ন্ডিজ এ‌দি‌ন ব‌্যা‌টে ব‌লে হালে পা‌নি পে‌লো না। অথচ এই দল‌টি দ্বিতীয় ম‌্যা‌চে বাংলা‌দেশ‌কে কাঁ‌দি‌য়ে সি‌রি‌জে সমতা এ‌নে‌ছি‌লো। অথচ এই দল‌টি তৃতীয় ও শেষ ম‌্যা‌চে খেল‌তে নে‌মে খেই হা‌রি‌য়ে ফে‌লে। ফ‌লে বাংলা‌দেশ অলরাউন্ড পারফর‌মেন্স দে‌খি‌য়ে সি‌রিজ ঘ‌রে তু‌লে।

ত‌বে ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। ঘরের মাটিতে ঠিকই সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়েছে টাইগাররা। রানের দিক দিয়ে এটি উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

আগে ব্যাট করে ২৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতল লাল সবু‌জের দল। বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকেছে ক্যারিবিয়ান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন দশ নম্বর ব্যাটার আকিল হোসেন। ১৫ বলে ৪ বাউন্ডারি ও ১টি ছক্কা মেরেছেন তিনি।

স্পিন নির্ভর উইকেটে নাসুম আহমেদ-রিশাদ হোসেনদের কোনো জবাবই দিতে পারেননি ব্রান্ডন কিং-অ্যালিক অ্যাথানেজরা।

Advertisement

সিরিজে তিন ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। যা ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন তিনি। পেছনে ফেলেছেন রশিদ খানের ১১ উইকেট নেওয়ার কীর্তিকে।

এদিন মিরপুর শের-ই বাংলায় এদিনও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। মিরপুরের স্পিনবান্ধব উইকেট নিয়ে সমালোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে বধ্যভূমিতেও আলো ছড়ালেন সাইফ ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কোনো সুযোগই দেননি তারা।

সাইফ ও সৌম্য পেয়েছেন ফিফটির দেখা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে দুই ওপেনার পেলেন ফিফটি। ভারতের বিপক্ষে লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম করেছিলেন ফিফটি। এদিন আরও কিছু রেকর্ড গড়েছেন সৌম্য ও সাইফ। তাদের ওপেনিং জুটিতে ১৭৬ রান এখন মিরপুরে বাংলাদেশ ওপেনারদের মধ্যে সর্বোচ্চ। সব ভেন্যু মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ৭২ বলে ছয়টি করে বাউন্ডারি ও ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেছেন সাইফ। সৌম্য ফিরেছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। ৮৬ বলে খেলেছেন ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৯১ রানের ইনিংস।

তবে ওপেনারদের এনে দেওয়া ভিত খুব একটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তিনে নামা তাওহীদ হৃদয় বেশ ভুগেছেন। ৪৪ বলে খেলেছেন ২৮ রানের ইনিংস। নাজমুল হোসেন শান্ত করেছেন ৫৫ বলে ৩ ছক্কায় ৪৪ রান। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন আকিল হোসেন।

  • সর্বশেষ