শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:১১ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৪ জন মারা গেছেন।

একইসময়ে ডেঙ্গু আক্রান্ত ৮০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫৯ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ১৭০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১ হাজার ৭০৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি।

 

  • সর্বশেষ