শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস রোগীরা বিপদ ডেকে আনছেন নাতো এই ৪ খাবার খেয়ে?

ডায়াবেটিস ধরা পড়লে প্রথমেই যা করা দরকার তা হলো সাদা চিনিযুক্ত সব খাবার বর্জন করা। চিনি বা শর্করা অন্যান্য খাবারেও আছে, তাই সরাসরি চিনি বাদ দিলে ক্ষতি নেই। শর্করা খাবার হলো ভাত, রুটি, নুডলস ইত্যাদি। এসব সীমিত পরিমাণে খেতে হবে এবং সাদা চাল ও আটা বা ময়দার পরিবর্তে লাল চাল ও আটা খাওয়া ভালো। এতে গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই কম।

ডায়াবেটিস রোগীদের দুপুরের খাবার বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। কিছু খাবার এড়িয়ে চলা ভালো।

১. সাদা চালের ভাত: এতে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়।
২. ভাজা খাবার: তেলে ভাজা খাবার বেশি ক্যালোরি ও ফ্যাটসমৃদ্ধ হয়, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।
৩. মিষ্টি পানীয়: এই জাতীয় খাবার যেমন: সোডা, প্যাকেট জুস এগুলো রক্তে শর্করা বাড়ায় এবং ওজন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে।

৪. মিষ্টি বা চিনিযুক্ত খাবার: এগুলো সরাসরি রক্তে শর্করা বৃদ্ধি করতে পারে। এছাড়া বেশি কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার যেমন, নুডলস, পাস্তা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
 
 চিকিৎসকরা সুপারিশ করেন এই খাবারগুলো খেতে-

১. পূর্ণ শস্যের তৈরি খাবার (যেমন, ব্রাউন রাইস, আটা রুটি)
২. প্রচুর শাকসবজি
৩. প্রোটিনসমৃদ্ধ খাবার (যেমন, মাছ, মুরগি, ডাল)
ডায়াবেটিস রোগীরা সুষম খাদ্যগ্রহণ ও শর্করা নিয়ন্ত্রণের জন্য পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত।

  • সর্বশেষ