শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পরিত্যক্ত ঘরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রুবেল মজুমদার: [২] সদর দক্ষিণে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারের একদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৩] উপজেলার ধনাইতরী (জামতলা) এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

[৫] বৃহস্পতিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ধনাইতরী এলাকার একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

[৬] তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ