শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ

আজিজুল ইসলামঃ [২] যশোরের বাঘারপাড়ায় কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার উপজেলার ৬ টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসিয়েছেন। একইসাথে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও সড়কে বাঁশের বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

[৩] সরেজমিনে দেখা গেছে, যশোর-মাগুরা সড়কে খাজুরা পুলিশ ক্যাম্পের আইসিসহ পুলিশ সদস্যরা চেকপোষ্ট বসিয়েছেন। একইসাথে দোরাস্তা-বোলদেঘাটা মোড়, রায়পুর-নারিকেলবাড়িয়া তিন রাস্তার মোড়, ভাঙ্গুরা (নড়াইল রোড, রায়পুর রোড, নারিকেলবাড়িয়া বাজার-শালিখা রোড ও সীমাখালী এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। মাস্ক পরা ও যান চলাচল নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। অন্যদিকে এসব এলাকায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরাও বাঁশের বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন।

[৪] বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানিয়েছেন, কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকার প্রবেশপথসহ স্থানীয় বাজারগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে। থানা ও ক্যাম্পের পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। একইসাথে গ্রাম পুলিশ সদস্যরাও কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে কাজ করছেন। এসময় তিনি সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

  • সর্বশেষ