শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবাহনীকে টপকে ওল্ড ডিওএইচএসের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : [২] চলমান ঢাকা লিগের রেলিগেশন ম্যাচে নতুন রেকর্ড গড়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। পারটেক্সের স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের রান টপকে চলতি আসরের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে দলটি।

[৩] সোমবার ২১ জুন বিকেএসপির ৩ নাম্বার মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করে।

[৪] এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল আবাহনীর। সুপার লিগের ম্যাচে প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ১৯৩ রান করেছিল মুশফিকের দল। একদিন না যেতেই সেই রেকর্ড ভেঙে দিল ডিওএইচএস।

[৫] সর্বোচ্চ ৫৮ বলে ৯৮ রান করেন ওপেনার রাকিন আহমেদ। তিনি ইনিংসের শুরুতে নেমে খেলেন শেষ বল পর্যন্ত। তার দৃষ্টিনন্দন ইনিংসই সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছয়ের মারে। টি-টোয়েন্টিতে এটি রাকিনের প্রথম ফিফটি ও সর্বোচ্চ রানের ইনিংস।। এর আগে সর্বোচ্চ ছিল ৪৬ রান।

[৬] এ ছাড়া অধিনায়ক মোহাইমিনুল খান ৩৫ বলে খেলেন ৫০ রানের ইনিংস। ৪টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মোহাইমিনুল অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

[৭] ১১ রাউন্ড শেষে তিনটি দল রেলিগেশনে পড়ে। ওল্ড ডিএইচএস-পারটেক্স ছাড়া আরেকটি দল হলো লিজেন্ডস অব রূপগঞ্জ।

  • সর্বশেষ