শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ও’ব্রায়েন ওয়ানডেকে বিদায় বললেন

স্পোর্টস ডেস্ক: [২] শুক্রবার (১৮ জুন) এ তথ্য প্রকাশ করে ক্রিকেট আয়ারল্যান্ড। টেস্ট ও টি-টোয়েন্টি খেলে যাবেন তিনি। ৩৭ বছর বয়সী তারকা তার ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন আয়ারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ব্যাট হাতে ১৫৩ ম্যাচে ২৯.৪১ গড় ও ৮৮.৭২ স্ট্রাইক রেটে ৩৬১৮ রান করেছেন ও’ব্রায়েন।

[৩] এ ছাড়া ওয়ানডেতে বল হাতে ১১৪ উইকেট ও ৬৮টি ক্যাচ নিয়েছেন তিনি। যা দুই বিভাগেই আইরিশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। নিজের অবসরের প্রসঙ্গে ও’ব্রায়েন বলেন, ১৫ বছর ধরে আয়ারল্যান্ডের হয়ে খেলার পর, আমার মনে হলো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের এটিই সঠিক সময়।

[৪] দেশের হয়ে ১৫৩ ম্যাচে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং যে স্মৃতি আমার আছে তা জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে চলমান বিবেচনায়, আমার মনে হয়েছে, ওয়ানডে দলে আমি অতীতে যে অবদান রেখেছি তা রাখা আর সম্ভব নয়।

[৫] আন্তর্জাতিক ক্রিকেটে ও’ব্রায়েনের অভিষেক হয় ২০০৬ সালে। এই অলরাউন্ডার ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ২০১১ সালে আইরিশরা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়ার পথে ৫০ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ডাবলিনের এই তারকা আয়ারল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ ক্রিকেট আয়ারল্যান্ড ওয়েবসাইট

  • সর্বশেষ