শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে পরকীয়া প্রেমে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

জামাল হোসেন খোকন: [২] জীবননগর উপজেলার এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের কথায় তার আগের স্বামীকে তালাক দিলেও পরকীয়া প্রেমিক এখন আর তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় বিপাকে পড়েছেন গৃহবধূ মুসলিমা (৩৫)।

[৩] সর্বশেষ বুধবার বিকালে বিয়ের দাবিতে প্রেমিক শিবুর বাড়ীতে অবস্থান নিলে পরিবারের লোকজন তার ওপর হামলা চালিয়ে আহত করে বিতাড়িত করে দেয়। প্রেমিকের হামলায় আহত মুসলিমা লোকজনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে মুসলিমা খাতুন বলেন, আমি জীবননগর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করি। এই সুযোগে হাসাদহ ইউনিয়নের তারানিবাস গ্রামের মোজাম্মেল হকের ছেলে শিবলুর রহমান শিবুর (৪৫) সঙ্গে আমার পরিচয় হয়।

এক সময় শিবুর সাথে আমার প্রেম-ভালবাসা সম্পর্কের সৃষ্টি হয়। শিবু আমাকে বিয়ে করবে বলে ফুঁসলাতে থাকে। আমি তার কথামত সরল বিশ্বাসে আমার আগের স্বামীকে তালাক দিই। শিবু আমাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার যৌন মিলন করেছে। সর্বশেষ ৩ জুলাই রাতে শিবুর বাড়ীতে তার স্ত্রী-মেয়ে না থাকার সুযোগে আমাকে তার বাড়ীতে নিয়ে যায় এবং সারারাত তার নিকট রেখে ভোরের দিকে আমাকে জীবননগরে গিয়ে বিয়ে করবে বলে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে আমাকে তার বাড়ীতে নিয়ে রাখার ব্যাপারটি তার স্ত্রী-সন্তানেরা জেনে ফেললে আমাকে বিয়ে না করে নানা অজুহাতে কালক্ষেপন করতে থাকে। শিবু আমাকে বিয়ে না করে টালবাহানা করায় আমি বাধ্য হয়ে বুধবার বিকালে তার বাড়ীতে বিয়ে দাবি নিয়ে গেলে শিবুর স্ত্রী আনোয়ারা,ছেলে সাকিলসহ তাদরে বাড়ীর লোকজন আমাকে মারপিট করে তাড়িয়ে দেয়।

হাসাদহ ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল হক বলেন, গৃহবধূ মুসলিমা খাতুনের সাথে শিবুর পরকীয়া সম্পর্কের ঘটনা শুনেছি। মুসলিমা থানায় লিখিত অভিযোগও দিয়েছে। কিন্তু কোন কাজ না হওয়ায় বুধবার বিকালে নিজেই শিবুর বাড়ীতে গিয়ে ওঠে। সেখানে তাকে শিবুর পরিবারের লোকজন মারপিট করে তাড়িয়ে দিয়েছে বলে শুনেছি। আমি তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেছি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিনুজ্জামান বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সাব-ইন্সপেক্টর আব্দুর রহিম তদন্ত করছেন। আমার জানামতে ঘটনার সাথে জড়িত শিবু পলাতক আছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ