শিরোনাম
◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে সফরকালে হোটেলের পুরোটা বুকিং দিতে হবে, বিসিবিকে ৩ শর্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার

রাহুল রাজ: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ সফরে আসার আগে অজিরা জুড়ে দিয়েছে তিনটি কঠিন শর্ত।

[৩] আসন্ন বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি দলটি জুলাইয়ে আসবে বাংলাদেশ সফরে, সিরিজ মাঠে গড়াবে আগস্টে। তবে বাংলাদেশ সফরে আসার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তিন দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

[৪] অস্ট্রেলিয়ার প্রথম শর্ত হল- বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে খেলোয়াড়দের। এই অদ্ভুত দাবি মূলত করোনা মহামারীর কারণে। ক্রিকেট অস্ট্রেরিয়ার (সিএ) চাওয়া, বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরে ইমিগ্রেশন করতে হবে না, বিমান থেকে নেমে বাসে করে দল চলে যাবে টিম হোটেলে। ইমিগ্রেশন প্রক্রিয়া ভিন্ন কোনো পন্থায় সম্পন্ন করতে চায় তারা।

[৫] দ্বিতীয় যে শর্ত, তা বাড়িয়ে তুলবে বিসিবির খরচ। যে হোটেলে অস্ট্রেলিয়াকে রাখা হবে, সেই হোটেল পুরোটাই তাদের জন্য বুকিং করতে হবে- এমনই দাবি জানিয়েছে সিএ। অর্থাৎ, বাইরের কোনো অতিথি বা গ্রাহক সেই হোটেল ব্যবহার করতে পারবেন না, যতদিন অস্ট্রেলিয়া দল সেই হোটেলে অবস্থান করবে। এক্ষেত্রে জৈব সুরক্ষা বলয়ের সংশ্লিষ্টরাই শুধু হোটেলে অবস্থান করতে পারবেন।

[৬] আর অজিদেএ তৃতীয় শর্ত হল- পাঁচটি টি-টোয়েন্টিই সম্পন্ন করতে হবে এক ভেন্যুতে। বাংলাদেশে করোনার ধাক্কা সামলে ক্রিকেট শুরুর পর থেকে অনেক চাপ যাচ্ছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর। বিসিবি তাই অস্ট্রেলিয়া সিরিজের একাধিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিল সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা যেকোনো এক ভেন্যুতেই পাঁচটি ম্যাচ খেলতে চায়।

[৭] বোর্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের দাবিতে অনড়। এ বিষয়ে অবশ্য দুই বোর্ডের আলোচনা চলছে। শেষপ র্যন্ত সিদ্ধান্ত আসতে পারে বিসিবির বোর্ড সভা শেষে।

  • সর্বশেষ