শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘করোনার উৎস নিয়ে আমিই সঠিক ছিলাম’, চীনের কাছে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে বললেন ট্রাম্প

লিহান লিমা: [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘চীনের গবেষণাগার থেকেই যে করোনা ছড়িয়েছে এ বিষয়ে আমার অবস্থান শতভাগ ঠিক ছিলো। এখন সবাই, এমনকী আমার তথাকথিত ‘শত্রুরা’ও বলতে বাধ্য হচ্ছেন যে এই চীনা ভাইরাস উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে। ডাক্তার ফাউসি এবং চীনের কথোপোকথন ফাঁস হবার পর তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বজুড়ে চীন যে ধ্বংসলীলা চালিয়েছে তার জন্য তাদের উচিত ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া।’ইয়ন

[৩] সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসির ৩ হাজার পেজের একটি ই- মেইল মার্কিন সংবাদমাধ্যমের হাতে এসেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ফাউচি দাবি করেছেন কোভিড-১৯ কোনভাবেই স্বাভাবিকভাবে জন্ম নেয়নি। ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিনজন গবেষক করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিয়েছিলেন। করোনা প্রাদুর্ভাবের বিষয়ে চীনের তথ্য প্রকাশের আগেই এই ঘটনা ঘটেছিল।’ তবে চীন এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

[৪] ফাউচি ২০১৯-এ উহান ল্যাবে যারা কর্মরত ছিলেন এবং অসুস্থ হয়েছিলেন তাদের সম্পূর্ণ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করার দাবি জানান। তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণের গোড়ায় না পৌঁছতে পারলে এই ভাইরাসের গতিরোধ করা সম্ভব নয়।

[৫] এই তথ্য সামনে আসার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৯০দিনের মধ্যে করোনার উৎপত্তি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য মার্কিন গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন।

[৬] ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। ট্রাম্প তখন এই ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়ে দাবী করেছিলেন, চীন এই জৈব অস্ত্র তৈরি করেছে।

[৭] এখন পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে ১৭ কোটি ২৯ লাখ সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৩৭ লাখ।

  • সর্বশেষ