শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১২:১০ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদাবরে আগামী দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক: সংস্কারের জন্য রাজধানীর আদাবরের একাংশে আগামী দুই দিন কিছু সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের নিম্নচাপ সংকট দুর করতে রবিবার দুপুর বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া সোমবার সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংস্কারের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এতে রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে, গ্রাহকের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

  • সর্বশেষ