শিরোনাম
◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়ন ও কোস্ট গার্ডের তত্ত্বাবধানে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সুজন কৈরী: [২] বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর অস্থায়ী কন্টিনজেন্ট মুন্সিগঞ্জের মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা এলাকায় বৃহস্পতিবার ৪৩০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে এসব এলাকার কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহীকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা এলাকায় ৪৩০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৪৩০ ব্যাগ সাহায্য সামগ্রী (চাল, ডাল, আটা, ছোলা ও লবন), ২ হাজার ৫৮০ প্যাকেট স্যালাইন ও ৮৩০ বোতল পানি বিতরণ করা হয়েছে।

[৪] বুধবার কোস্ট গার্ডের বিসিজি স্টেশন হারবারিয়া বাগেরহাটের মংলার জয়মনি এলাকায় ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ, ৫০০ প্যাকেট স্যালাইন ও ১৫০ বোতল পানি বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়