শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা সোহমের শ্যালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে প্রথম জয় পেলেন চিত্রনায়ক সোহম চক্রবর্তী। তৃণমূলের হয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছেন তিনি।

রোববার (৩ মে) নির্বাচনের ফল ঘোষণার পর বাধ ভাঙা আনন্দে ভাসছিলেন এই অভিনেতা। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার দিনই অভিনেতার পরিবারে নেমে এলো কালো অন্ধকার। অস্বাভাবিক মৃত্যুতে মারা গেছেন সোহমের শ্যালিকা পারমিতা নাথ।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, রোববার কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত ফ্ল্যাট থেকে পারমিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বোনের মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে কেষ্টপুরে ছুটে গেছেন সোহমের স্ত্রী তনয়া পাল। এ ঘটনায় পারমিতা নাথের স্বামী রুদ্রপ্রসাদ ও শাশুড়ি বাসন্তী নাথকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছেন সোহমপত্নী।

তনয়ার অভিযোগ, পারমিতাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। ডিভোর্সের জন্যও চাপ দেয়া হচ্ছিল।

প্রাথমিকভাবে পুলিশও মানসিক অবসাদেই পারমিতা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে।

এদিকে, ১৯৮৭ সালে ‘মেজ বৌ’ সিনেমার মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় সোহমের। এরপর প্রাপ্তবয়স্ক হয়ে ‘এক টুকরো চাঁদ’, ‘অমানুষ’, ‘বোঝে না সে বোঝে না’, ‘গল্প হলেও সত্যি’, ‘জামাই ৪২০’র মতো বেশকিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

২০১৬ সালে রাজনীতিতে পা দেন সোহম। সে বছর বড়জোড়া প্রার্থী হয়ে জয় পাননি তিনি। তবে তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের নির্বাচনে অবশেষে প্রথমবার জয়ের স্বাদ পেলেন এই তারকা।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ