শিরোনাম
◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পরা ভিড়, চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

স্বপন দেব : [২] পর্যটন জেলা মৌলভীবাজারে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে বিপণীবিতান ও শপিংমলে বেচাকেনা চলছে।

[৩] সামনেই ঈদ তাই সুযোগকে কাজে লাগিয়ে নিয়মনীতি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করা হচ্ছে। করোনা সংক্রমণে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা প্রথমসারির সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। তার সাথে রয়েছে ভারতীয় সীমান্ত ঘেষা বিভিন্ন চা বাগান ও পান পুঞ্জি। যেখান দিয়ে চলে সহজে গোপন যাতায়াত।

[৪] মৌলভীবাজারের বড় বড় শপিংমল,মার্কেটগুলোতে করোনার সংক্রমণ রোধে নেয়া হয়নি তেমন কোন স্বাস্থ্যবিধি রক্ষার ব্যবস্থা। শুধু প্রশাসনের মোবাইল কোর্টের খবর পেলে নড়েচড়ে বসেন ক্রেতা বিক্রেতা। পরে আগের অবস্থায় ফিরে যান ক্রেতা বিক্রেতা। একই অবস্থা জেলার অন্য ছয়টি উপজেলা শহরে।

[৫] কুলাউড়া,কমলগঞ্জ,রাজনগর, বড়লেখা, শ্রীমঙ্গল ও জুড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেটগুলোতে দেখা যায়নি স্বাস্থ্য সুরক্ষার কৌশল বা স্বাস্থ্যবিধি নীতিমালা অনুসরণ। মার্কেটে গুলোতে জনসাধারণের উপস্থিতি যেনো করোনার ভয়কেও তুচ্ছ করে চলছে। দেখে মনে হয় দেশে করোনার কোন সংক্রমণই নেই। তাদের কাছে নিজের সৌখিনতাই বড় হয়ে ওঠেছে।

[৬] শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, পোস্ট অফিস রোড, হবিগঞ্জ রোডের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট গুলোতে অধিকাংশ ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়েই মাক্স ব্যবহারে উদাসীন। কোথাও আবার অনেকবেশি মানুষ একসাথে ঘুরছেন মার্কেটগুলোতে।

[৭] শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ খাতুন মার্কেটের রীগ ফ্যাশনের ব্যাবসায়ী পরিতোষ দাশ বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, কিন্ত মার্কেটে আগত ক্রেতা সাধারণের অনেকেই এ ক্ষেত্রে উদাসীন।

[৮] প্রভাষক জলি পাল বলেন, দেশের অর্থনৈতিক মন্দা কাটাতে সরকার লকডাউন শিথিল করার উদ্যোগ করেছে কিন্ত মানুষের জীবন এবং জীবিকা দুটোই রক্ষা করা অতীব জরুরী। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন হচ্ছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করাও সরকারের দায়িত্বের ভিতর পরে। কারন সংক্রমণ বেড়ে গেলে হাসপাতালে যেমন মিলবে না জায়গা, তেমনি সংকটে মানুষের মৃত্যুহার বাড়বে কয়েকগুণ।

[৯] শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, লকডাউনে ব্যাবসা প্রতিষ্ঠান ও মার্কেট খোলা রাখার সরকারি সিদ্ধান্ত রয়েছে কিন্ত এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। কিন্ত যারা সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

[১০] সিলেট বিভাগের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হরিপদ রায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কোভিড সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক সরকার যে নির্দেশনা প্রদান করে তা সকলকে কঠোর ভাবে মেনে চলা উচিত। সাথে প্রশাসনের উচিত সরকারি নির্দেশনা মতো জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারনা চালানো যাতে মানুষ স্বাস্থ্যবিধির পালন করাতে বাধ্য হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়