শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির দেওয়া উপদেশ এবার মেসিকেই দিলেন সাবেক সতীর্থ আলভেজ

স্পোর্টস ডেস্ক : [২] ২০১৬ সালে তৎকালীন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর উপর রাগ করেই বার্সেলোনা ছেড়েছিলেন দানি আলভেজ। তখন তাকে দল না ছেড়ে বার্সায় থেকে যাওয়ার উপদেশ দিয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই উপদেশ উল্টো মেসিকেই দিলেন এ ব্রাজিলিয়ান।

[৩] সাম্প্রতিক সময়ে দল বদলের বাজারে সবচেয়ে গরম খবর মেসির ভবিষ্যৎ নিয়ে। মৌসুমের শুরুতে তো এ নিয়ে তুলকালাম কাণ্ড হয়। যদিও শেষ পর্যন্ত বার্তোমেউর জেদে থেকে যেতে হয় বার্সাতেই। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে মেসিকে বেঁধে রাখেন তৎকালীন সভাপতি।

[৪] তবে বার্সায় বার্তোমেউ যুগের অবসান হয়েছে। এসেছেন নতুন সভাপতি হুয়ান লাপোর্তা। যার সঙ্গে আবার মেসির সম্পর্কটাও বেশ ভালো। কিন্তু তারপরও নতুন চুক্তির আভাস মিলেনি। এমনকি পিএসজি, ম্যানচেস্টার সিটিসহ বেশ কিছু দলের প্রস্তাব দেওয়া সংবাদ মিলছে।

[৫] তবে বার্সাই মেসির জন্য সেরা জায়গা তা মনে করিয়ে দিলেন আলভেজ, আমি মেসিকে বেশ কয়েকবার বলেছি যে সে বার্সেলোনার খেলোয়াড় হয়ে জন্মগ্রহণ করেছে এবং বার্সেলোনাও তার ক্লাব হওয়ার জন্য তৈরি হয়েছে। সে আমাকে আগে পরামর্শ দিয়েছিল তাই আমিও তাকে সেটাই করতে পারি। এর চেয়ে ভালো কোনো জায়গা হবে না জানিয়ে সে আমাকে একবার বার্সেলোনায় থেকে যেতে বলেছিল, তুমি কোথায় সুখী হবে?

[৬] আর মেসির সে উপদেশের কথা এবার মেসিকেই মনে করিয়ে দিলেন আলভেজ। তার সঙ্গে যুক্তিটাও তুলে ধরেছেন তিনি, এখন আমি তাকে সেই কথোপকথনের কথা মনে করিয়ে দিচ্ছি। একজন ভালো বন্ধু হিসেবে সে আমাকে পরামর্শ দিয়েছিল যে বার্সেলোনা সর্বকালের সেরা জায়গা। তাকে তখন আমি এ নিয়ে কোনো উত্তর দেয়নি, তবে আপনি যখন বার্সেলোনা ছেড়ে চলে যাবেন, বুঝতে পারবেন এটি কতটা ভালো।

[৭] বার্সা ছেড়ে যারাই চলে গিয়েছে তারাই আফসোস করেছে বলে জানান আলভেজ। তিনি বলেন, যে সকল খেলোয়াড়, আমি বোঝাতে চাইছি, যারা বার্সেলোনা ছেড়ে গেছে তারা সবাই দুঃখিত। কারণ ছাড়াই দল ছাড়ায় সকলেই আফসোস করেছে। আমি যখন ক্লাব ছেড়েছি, ফিরে আসার জন্য দেখাতে চেয়েছিলাম আমার মূল্য কতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে যাদের কারণে ক্লাব ছেড়েছিলাম একই ব্যক্তিরা রয়ে গেছে। তবে আমি দেখিয়েছিলাম যে আমি বার্সেলোনার হয়ে খেলতে পেরেছি। - ডেইলি স্টার

  • সর্বশেষ