শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা রোগীদের মৃত্যু সইতে না পেরে ভারতে চিকিৎসকের আত্মহত্যা!

অনলাইন ডেস্ক: ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালের একজন আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর এক টুইটে এ খবর জানিয়েছেন।

ডা. রবি ওয়ানখেদকর টুইটে লিখেছেন, ‘সে একজন মেধাবী চিকিৎসক ছিল। মহামারির মধ্যে শত শত জীবন বাঁচাতে সাহায্য করেছে সে।’

ডা. ওয়ানখেদকর জানান, আত্মহত্যাকারী চিকিৎসক বিবেক রাই ওই বেসরকারি হাসপাতালটিতে গত এক মাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। প্রতিদিন সাত থেকে আটজন সঙ্কটাপন্ন রোগীকে দেখছিলেন তিনি। কিন্তু দিন দিন রোগীদের মৃত্যু বেড়ে যাওয়ায় এই তরুণ চিকিৎসক বিষন্নতায় আক্রান্ত হন।

ওই চিকিৎসক বলেন, ‘এই হতাশাজনক পরিস্থিতিতেই, চোখের সামনে যারা মারা যাচ্ছেন তাদের দুর্ভোগ ও আবেগের সঙ্গে বসবাসের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি।’ বিবেক রাইয়ের স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান তিনি।

বিবেক রাইয়ের মৃত্যুর জন্য অপরাজনীতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারা ‘খারাপ প্রশাসনকে’ দায়ী করেছেন আইএমএয়ের এই সাবেক প্রধান।

 

  • সর্বশেষ